সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম। অল্পের জন্য তিনি রক্ষা পান।

শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে একটি, এরপর রাত পৌনে ১১টায় আরও দুটি ককটেল বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুষ্কৃতিকারী চলন্ত অবস্থায় ককটেল ছুড়ে মারে। এরপর তারা দ্রুত নাইটেঙ্গেল মোড়ের দিকে পালিয়ে যায়।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।