সাম্প্রতিক
নিজ কার্যালয়ে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল বেনজীরের দুর্নীতির মামলায় আরও ১২ জনের সাক্ষ্য ঋণখেলাপির পর ব্যাংক খাতে শুরু হয় ‘লুটপাটের সংস্কৃতি’: ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ হত্যা হুমকির মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা: ক্যারিয়ার ধ্বংসের চক্রান্তের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ
Skip to content

স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামীও

Oplus_131072

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও মৃত্যুবরণ করেছেন। উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের  বাসিন্দা ওয়ারিছ উল্লাহ (৮০ ) ও তাঁর স্ত্রী রিনা বেগম (৬৬) মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন  ।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, রীনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে পাশের কমলগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে তিনি বেড়াতে যান। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে রীনা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এদিকে আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ফিরে ওয়ারিছ স্ত্রীর মৃত্যুর খবর পান  এ সময় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা শিক্ষক মুহিত চৌধুরী রিপন বলেন, দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল।ওয়ারিছ উল্লাহ দম্পতির  ৪ মেয়ে ও ১ প্রতীবন্ধী ছেলে সন্তান রয়েছে।

তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য ছিলেন। দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক এই দম্পতির কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি । আজ বিকাল ৩টা ৩০ মিনিটে রাউৎগাঁও শাহ গিয়াস উদ্দিন (রহ:) মাজার প্রাঙ্গণে তাদের  জানাজার নামাজ শেষে পাশাপাশি দাফন করা হয়েছে ।এই  হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।