সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হামজা-শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

 

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে নেপাল সফরে থাকছেন না জাতীয় দলের দুই আলোচিত ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম।

জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন জানিয়েছেন, লেস্টার সিটির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন হামজা। একই সময়ে ক্লাব লিগের ব্যস্ততায় থাকবেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। এ কারণে তারা কেউই নেপাল সফরে আসতে পারছেন না।

এছাড়া দলে থাকছেন না সদ্য ডাক পাওয়া আরেক বিদেশি ফুটবলার ফাহমিদুলও। ফলে নেপালের বিপক্ষে ম্যাচগুলোতে কোনো প্রবাসী ফুটবলারকে দেখা যাবে না লাল-সবুজ শিবিরে।

যদিও এই তিন ফুটবলারকে নিয়েই ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাদের দেখা যাবে না লাল-সবুজের জার্সিতে।

নেপালের সাথে এই দুই ম্যাচকে মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছে বাফুফে।

এনএনবাংলা/আরএম