সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাশিয়ায় বিষাক্ত মদপানে ২৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

রাশিয়ায় বিষাক্ত মদপানে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে দেশটির কাজাখস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলে স্থানীয়ভাবে তৈরি মদপানের পর এর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। ৯ অক্টোবর শনিবার স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বিষাক্ত মদপানের ঘটনায় গত বৃহস্পতিবারই ৯ জনের মৃত্যু হয়। শনিবার এ সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখনও বিষক্রিয়ায় ভুগছেন আরও ২৮ জন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে উৎপাদিত এসব অ্যালকোহল পণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়টি তারা যাচাই বাছাই করে দেখছেন। এরইমধ্যে অনুপযোগী মদ তৈরি ও বিপণনের অভিযোগে ছয় জনকে আটক করা হয়েছে।