সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কালীগঞ্জে চালক খুন, অটোরিকশা ছিনতাই

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোরিকশা চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রোববার (২০) জুলাই বিকেলে উপজেলার পৌরসভার এলাকার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা  হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে।

নিহত আনোয়ার কালীগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দিনের পূত্র। তার তিন পূত্র ও তিন কন্যা সন্তান রয়েছে।

নিহতের ছেলে জাহাঙ্গীর হোসেন প্রতিবেদককে জানায়, তার বাবা বেশীর ভাগ সময় রাতেই অটো চালাতেন এবং সকালে বাড়ী ফিরতেন। প্রতিদিনের ন্যায় শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় অটো নিয়ে বের হয়। পরের দিন রোববারে সকালে আর বাড়ী ফিরেনি। নিহতের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। রোববার বিকেলে মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন মাঠে ছেলেরা খেলা করার সময় মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখে জঙ্গলে মৃতদেহ পড়ে আছে। তিনি আরোও বলেন তার বাবাকে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কারন গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি।

এবিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আনোয়ারকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কাজী মোহাম্মদ ওমর ফারুক

কালীগঞ্জ, গাজীপুর