সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক

ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে/ ছবি: বাসস

 

রাঙ্গামাটি জেলার অন্যতম পর্যটন স্থান সাজেকে পাহাড় ধসের ঘটনায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানে আটকে পড়েছেন চার শতাধিক পর্যটক। খবর বাসস- এর।

গত রাত থেকে ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেকের বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকার ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়লে আজ সকাল থেকে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এতে সাজেকে আনুমানিক ৪ শতাধিক পর্যটক আটকে আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গতকাল রাতে ভারি বৃষ্টিপাতের কারণে সাজেকের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়াসহ সড়কে গাছপালা উপড়ে পরেছে। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, বাঘাইঘাট-সাজেকের তিনটি স্পটে পাহাড়ের ধসের ঘটনা ঘটেছে। এতে করে সাজেকে প্রায় ৪২৫ জন পর্যটক আটকে আছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে। আশা করছি খুব সহসাই সড়কটি সচল করা সম্ভব হবে।

এনএনবাংলা/আরএম