সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের ২ শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

টাঙ্গাইল প্রতিনিধি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরে মেহেনাজ আক্তার হুমাইরার কবরে শ্রদ্ধাঞ্জলি ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলায় হ‌তেয়া কেরা‌নিপাড়া গ্রামে বিমান বাহিনীর প্রধানের পক্ষে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হুমায়ারার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় হুমায়রার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

পরে বিমান বাহিনীর সদস্যরা জেলার মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদ কবর জিয়ারত শেষে শ্রদ্ধাঞ্জলি ও শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এতে পরিবার ও স্থানীয় লোকজনসহ বিমান বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সমস্ত দেশবাসীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ এই বিমান দুর্ঘটনার জন্য মর্মাহত এবং শোকাহত। আমরা দোয়া করি দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে যেন আল্লাহ তা’লা ধৈর্য ধারণ করার শক্তি দেন। এছাড়া যারা আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, আপনারা দেখছেন বিমান বাহিনী সবসময় আপনাদের সবার পাশে আছে, সহযোগিতা করছে এবং সবসময় পাশে থাকবে।

এছাড়া বিমান বাহিনী আহতের জন্য একটা জরুরি সেল গঠন করছে, যেখানে বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা বার্ন ইনস্টিটিউটের সাথে ডিউটি করছে এবং সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।