সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ, সাপাহারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কামরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শপথ পাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রাজধানীর ওসমানি মিলনায়তন থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ দেশজুড়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী লাখো মানুষের সঙ্গে একযোগে শপথ পাঠ করান।

‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির মাধ্যমে সমাজকে জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও সেবাধর্মী হিসেবে গড়ে তুলতে সচেতনতা সৃষ্টি, তরুণদের উদ্বুদ্ধকরণ এবং সরকারি সেবা কার্যক্রমের প্রসারে গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাপাহার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি প্রমুখ।

অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, সমাজসেবা বিভাগের বিভিন্ন উপকারভোগী, সাপাহার মুক্ত স্কাউটের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের বিমুগ্ধ করে।

উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সারা দেশের ন্যায় সাপাহারেও এ কর্মসূচি সফলভাবে উদযাপিত হয়।