সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মারধর-হুমকির অভিযোগে তাসকিনের বিরুদ্ধে জিডি

জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সিফাতুর রহমান সৌরভ নামের এক তরুণ (তাসনিকের বন্ধু) অভিযোগ করেছেন, তাসকিন তাকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে ডেকে নিয়ে কিল-ঘুষি মারার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছেন।

পরে সৌরভ মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে গুরুত্বপূর্ণ তদন্ত শুরু করেছেন।

বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল (বিসিবি প্রেসিডেন্ট) এবং নাজমুল আবেদীন ফাহিম (বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম) ভাইও দেখেছেন। ’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কি হয়েছে সেটা আগে বের হোক। ’

তাসকিন সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের জার্সিতে খেলেছেন, যদিও তিনি সাম্প্রতিক সময়ে গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন এবং বিশেষ চিকিৎসার জন্য ইংল্যান্ডেও গিয়েছিলেন।