সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিএসজেসি’র নতুন সভাপতি কামাল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক শামীম

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দি নিউনেশন পত্রিকার ক্রীড়া সম্পাদক কামাল হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক শফিকুল ইসলাম শামীম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহেদ হোসেন খোকন।
আজ (মঙ্গলবার) জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় তলা¯’ ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সভাকক্ষে উৎসবমূখর পরিবেশে বিএসজেসির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া চার সদস্যের নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন বিএসজেসির প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হক, প্রতিষ্ঠাতা সদস্য নাসিমুল হাসান দোদুল ও সিনিয়র সদস্য মো. বদরুল আলম চৌধুরী। নির্বাচনে ১০ টি পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন- সহ-সভাপতি: আব্দুল মুকিত রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক: জিহাদুর রহমান জিহাদ, সাংগঠনিক সম্পাদক: রকিবুল ইসলাম, অর্থ সম্পাদক: মো. মুশফিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য: মোহাম্মদ মাঈন উদ্দিন তারেক, মো. আনোয়ার হোসেন ও আব্দুল গফুর অরণ্য (অরণ্য গফুর)।