সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

থাইল্যান্ড ভ্রমণের ভিসা ফি বাড়ল, কার্যকর ১ সেপ্টেম্বর থেকে

ছবি সংগৃহীত

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার ফি বাড়িয়েছে থাইল্যান্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ভিসা ফি কার্যকর হবে।

বুধবার (৬ আগস্ট) রয়েল থাই অ্যাম্বাসি জানায়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে নতুন ভিসা ফি কার্যকর হবে। বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

থাই দূতাবাস জানায়, ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত যারা ভিসার ফি পরিশোধ করবেন, তারা পুরোনো ফি কাঠামোর আওতায় থাকবেন। তবে ১ সেপ্টেম্বরের পর থেকে সব আবেদনকারীকেই নতুন ফি অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।

নতুন হার অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি ৩,৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭,২০০, ট্যুরিস্ট ভিসার ফি ৪,৫০০ টাকা আর মাল্টিপল ট্যুরিস্ট ভিসার ফি ২২,৫০০। এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসার ফি ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা ও লং টার্ম রেসিডেন্ট ভিসার ফি আগের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা হয়েছে।

পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন ফি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২,০০০ থেকে ৬,৮০০ টাকার মধ্যে।

এছাড়া ১ সেপ্টেম্বর থেকে নতুনভাবে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে।

আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে অনলাইনে ভিসা ফি পরিশোধ করতে পারবেন।

তবে দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ফি অবশ্যই নির্ধারিত পরিমাণে এবং একবারে পরিশোধ করতে হবে। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয়। জমা হওয়া কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।