সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় চোরাই প্রাইভেটকার উদ্ধার, একজন আটক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া থানার পুলিশের অভিযানে চুরি হওয়া ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুলাউড়া থানা এলাকা থেকে হেলাল নামে একজনকে আটক করা হয়েছে। গত ৫ আগস্ট দিবাগত রাতে রাউৎগাও ইউপির চৌধুরী বাজার সংলগ্ন জনৈক সিতার মিয়ার থেকে উঠান থেকে ১টি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। প্রাইভেটকার মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেন এর নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব, এসআই জুনেদসহ একটি দল তদন্ত শুরু করে। ১০ আগস্ট রবিবার কুলাউড়া থানার কুলাউড়া পৌরসভাস্থ সোনাপুর  এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল মো: হেলাল মিয়া(৩৫) কে আটক করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।