সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টেকনাফ থেকে নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে মাছ ধরার একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এরা হলেন- শাহ পরীর দ্বীপের আলী আহমদের ছেলে ইলিয়াস (৪১), ইলিয়াসের ছেলে আক্কল আলী (২০) ও নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) ও নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫)।  তাদের সবার বাড়ি টেকনাফ সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এই পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম। তিনি জানান, একটি নৌকাযোগে নাফ নদের মোহনায় ছোট্ট জাল নিয়ে মাছ ধরতে যান পাঁচ জেলে। আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে গেছে বলে জানান ফিরে আসা অন্য জেলেরা।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের একই পরিবারের তিন জনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যান। সাগর থেকে ফিরে আসার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। জেলের স্বজনরা বিষয়টি বিজিবিকে জানিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।