সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে ৪৬ বোতল ইসকফ সিরাপসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারে র‍্যাব এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল ইসকফ সিরাপসহ আবুল হোসেন বাবুল (২৮) নামক এক যুবককে গ্রেফতার করেছে। র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ১১ আগস্ট  সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় র‍্যাব -৯ সিপিসি-২ মৌলভীবাজারের একটি দল কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকায় মাদক বিরোধী এক  অভিযান চালায়। এসময়  ৪৬ বোতল ইসকফ সিরপ সহ আবুল হোসেন বাবুলকে  আটক করা হয়।

আবুল হোসেন বাবুল কুলাউড়া উপজেলার বেরিগাঁও গ্রামের আজম আলীর পুত্র। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত মাদক সহ বাবুলকে র‍্যাব কুলাউড়া থানায় হস্তান্তর করেছে।