সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

নারায়ণগঞ্জে ওয়াশিং ফ্যাক্টরিতে গ্যাসের আগুনে দগ্ধ ৫

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের বন্দর এলাকায়  শনিবার (২২ মে)  একটি ওয়াশিং ফ্যাক্টরিতে ভোর ৫টার দিকে হঠাৎ পাইপের লিক থেকে গ্যাসের আগুনে  দগ্ধ হয়েছেন পাঁচজন। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দগ্ধরা হলেন— আলম, নাজির, হেলেঞ্চা, বশির, এবং মেহেদী।

হেলাল নামের এক উদ্ধারকারী জানান, এটি একটি ওয়াশিং ফ্যাক্টরি। ঈদের কারণে ফ্যাক্টরি বন্ধ ছিল। কয়েকজন শ্রমিক সেখানে ঘুমাতেন। আজ ভোর ৫টার দিকে হঠাৎ পাইপের লিক থেকে আগুন ধরে যায়। এতে পাঁচজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।