সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গ্ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার  তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত: নারী ওই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, মৃত: জরিনা বেগমের প্রতিবেশী আরিফুল ইসলাম  শুক্রবার রাতে একটি নতুন অটো রিকশা কিনে নিয়ে আসে। রাতেই বৈদ‍্যুতিক লাইনে অটো রিকশাটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে সেই অটো রিকশা দেখতে যান জরিনা বেগম। অটো রিকশাতে হাত দিতেই তিনি বিদ‍্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পরেন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ইউডি মামলা হবে।