সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পীরগঞ্জে অভিমানে স্বামীর আত্মহত্যা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি সৈয়দ রায়হান বিপ্লব :

পীরগঞ্জে স্ত্রীর সাথে ঝগড়ার পরে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ আগস্ট) শেষ রাতে উপজেলার ফকিরা ফতেপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। জাহিদুল ইসলাম উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ফকিরা ফতেপুর গ্রামের মৃত আব্দুল গফুর পাইকারের ছেলে। পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রীর সাথে ঝগড়ার পর অভিমানে তিনি বাড়ির আঙ্গিনায় জাম্বুরা গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেন।পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ওসি শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

সৈয়দ রায়হান বিপ্লব

পীরগঞ্জ রংপুর