সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রংপুরে দলিত দুই যুবক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রংপুর ব্যুরো:

রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ধনীরামপুর গ্রামের বাসিন্দা রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদ, রংপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ দলিত পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি এডভোকেট পলাশকান্তি নাগ, বাসদ নেতা আব্দুল কুদ্দুস , অন্যতম সংগঠক সাজু বাসফোরসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “দলিত সম্প্রদায়ের দুই জন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিচাই।

তাঁরা আরও দাবি জানান, দলিত সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।৯ আগষ্ঠ  ধনীরামপুর গ্রামে চুরির অপবাদে রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে তারাগঞ্জের বুড়িরহাটে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এদিকে শনিবার সকালে বিএনপি রুপলালের পরিবারকে নগদ ৭০ হাজার টাকা প্রদান করা হযেছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম , সাধারন সম্পাদক ও সাবেক সংগ্রামী ছাত্রনেতা মেহেদী হাসান শিপু। এছাড়াও উপজেলা  বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন। অপরদিকে জামায়াতের পক্ষে থেকে এটিএম আজহারুল ইসলাম রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসের পরিবারকে দেখতে যান। তিনি তাদের আর্থিক সাহায্য প্রদান করেন ।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ