সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

দৈনিক কালের কণ্ঠের সাবেক সাংবাদিক রাহেনুর ইসলামমের করা ‘চেক ডিজঅনার’ মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সমন জারির পরও আসামিরা আদালতে হাজির না হওয়ায় ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান রোববার পরোয়ানা জারির এ আদেশ দেন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডির পাশাপাশি বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক নঈম নিজাম এবং ওই গ্রুপের পত্রিকা দৈনিক কালের কণ্ঠের সাবেক সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

দৈনিক কালের কণ্ঠের সাবেক সাংবাদিক (বর্তমানে সকাল সন্ধ্যা ডটকমের প্রতিবেদক) রাহেনুর ইসলাম গত ২৬ মে এ মামলা দায়ের করলে আদালত আসামিদের হাজির হতে সমন জারি করে। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে বাদীপক্ষ।

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার বলেন, ‘আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

মামলার বিবরণে বলা হয়, রাহেনুর ইসলাম ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদক পদে চাকরি শুরু করেন। ২০২৩ সালের ১৬ অক্টোবর তিনি পদত্যাগ করেন। ‘সার্ভিস বেনিফিট’ বাবদ তাকে ১০টি চেক দেওয়া হয়। এর মধ্যে দুটি চেক নগদায়ন করা হয়।

বাকি আটটি চেকের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকার দুটি চেক নগদায়নের জন্য রাহেনুর ইসলাম ইসলামী ব্যাংকের মুগদা শাখায় জমা দেন। কিন্তু ‘অপর্যাপ্ত তহবিল’ থাকায় ব্যাংক গত ২৩ মার্চ চেকগুলো ফিরিয়ে দেয়।

এরপর গত ৮ এপ্রিল বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ চারজনের নামে উকিল নোটিস পাঠান রাহেনুর ইসলাম। তারপরও টাকা পরিশোধের ব্যবস্থা না করায় এ মামলা করেন তিনি।

এনএনবাংলা/