সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাতীয় পার্টি জিন্দা লাশ: শেখ হাসিনা

 

জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ফোনালাপের ক্লিপ থেকে এ তথ্য জানা যায়।

২০২৪- এর জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই কথোপকথনে শেখ হাসিনা এ কথা বলেন।

সেই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন, জি বলব। তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মোহাম্মদপুরের বিহারী পট্টির তাদের ভূমিকা কী? তখন নানক বলেন, ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনেফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল।

জাহাঙ্গীর কবির নানক জানান, মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।

নানক মন্তব্য করেন, কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে। প্রত্যুত্তরে শেখ হাসিনা নানককে ধকম দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। নিয়ে আর কি করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়বো না।

অপর পাশ থেকে নানক বলেন, একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।

এনএনবাংলা/