সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এবার কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলী

 

ভারতীয় জাতীয় দলের খ্যাতিমান ক্রিকেটার ছিলেন সৌরভ গাঙ্গুলি। এবার কোচিংয়ে নাম লিখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ টি-২০’র দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।

প্রিটোরিয়া ক্যাপিটালস তাদের নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টে এই খবর দিয়েছে, ‘কলকাতার মহারাজ ক্যাপিটালসের ক্যাম্পে রাজকীয় সুবাস নিয়ে হাজির হচ্ছেন। আমরা খুব উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে, সৌরভ গাঙ্গুলি আমাদের পরবর্তী হেড কোচ। সেঞ্চুরিয়ান আপনার অপেক্ষায়।’

এসএ টি-২০ চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে। প্রিটোরিয়া জানিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন সৌরভ। এর আগে প্রিটোরিয়ার হেড কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার জনাথন ট্রট।

সৌরভ গাঙ্গুলী পূর্বে কোন দলকে কোচিং না করালেও আইপিএলে দুই মেয়াদে দুই মৌসুম টিম ডিরেক্টরের ভূমিকা পালন করেছেন।

এনএনবাংলা/