সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঋতাভরীকে নিয়ে পাপুয়া নিউগিনির প্রথম অস্কার যাত্রা

 

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যাচ্ছেন সিনেমার সর্বোচ্চ মঞ্চে। প্রথমবারের মতো অস্কারে চলচ্চিত্র জমা দিয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। সিনেমাটির নাম ‘পাপা বুকা’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী। খবর হিন্দুস্থান টাইমস- এর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা বিজুকুমার দামোদরন। পর্দায় তিনি তুলে ধরেছেন সেই যুদ্ধবিধ্বস্ত সময়ের এক সত্য ঘটনা। যেখানে ভারত ও পাপুয়া নিউগিনির মধ্যে সেতুবন্ধন, বিসর্জন আর মানবিকতার গল্প ফুটে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্কারে যাওয়ার সুসংবাদ শেয়ার করে উচ্ছ্বসিত ঋতাভরী লেখেন, ‘‘আমাদের সিনেমা ‘পাপা বুকা’ নিউগিনি থেকে অস্কারে যাচ্ছে। আমি পরিচালক বিজুকুমার দামোদরন ইতিহাস তৈরি করেছেন দুই দেশের সম্পর্ককে নিয়ে। আমি আনন্দিত।’’

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে চলেছে পাপুয়া নিউগিনি-এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে দেশটি প্রথমবার নিজেদের সিনেমা অস্কারে পাঠাচ্ছে। সম্প্রতি এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন পাপুয়া নিউগিনির পর্যটনশিল্প ও সংস্কৃতিমন্ত্রী বেলডেন নরম্যান নামা।

সিনেমাটির গল্পে মূলত দেখা যাবে, দুই ভারতীয় ইতিহাসবিদের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ানক দিনগুলোর স্মৃতিচারণ করছেন ৮৫ বছরের বৃদ্ধ যোদ্ধা পাপা বুকা। তার কথা ভারত ও পাপুয়া নিউগিনির অতীতকে একসূত্রে গেঁথে দেয়।

সেই বৃদ্ধ যোদ্ধার ভূমিকায় রয়েছেন পাপুয়া নিউগিনির প্রাচীন উপজাতি নেতা সাইন বোবোরো। তিনি ও ঋতাভরী চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন প্রকাশ বার, জন সিকে, বারবারা আনাতু, জ্যাকব ওবুরি, স্যান্ড্রা দাউমা প্রমুখ। আগামী ১৯ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এনএনবাংলা/