সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আলোচনা ব্যর্থ হওয়ার পর লাদাখ সীমান্তে ট্যাংক পাঠাল চীন

অনলাইন ডেস্ক :

ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা ব্যর্থ হওয়ার পর চীন লাদাখ সীমান্তে ট্যাংক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল সিসিটিভি’র বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, চীন ও ভারতের সেনা কমান্ডারদের মধ্যে ১৩তম বৈঠক গত সোমবার কোনো ফলাফল ছাড়াই শেষ হয় এবং এই ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করেছে নয়াদিল্লি বেইজিং। গত সোমবারই সীমান্তে ভারতের পক্ষ থেকে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় লাদাখ সীমান্তে চীনা ট্যাংক মোতায়েনের দৃশ্য ধরা পড়েছে। বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হচ্ছে, দুই দেশের আলোচনায় অচলাবস্থার অর্থ হলো চীন ও ভারত দুই দেশই লাদাখ সীমান্তে সেনা মোতায়েন রাখবে। ফলে টানা দ্বিতীয় বছর সেখানে বিপজ্জনক মাইনাস তাপমাত্রায় অবস্থান করতে হবে ভারতীয় ও চীনা সেনাদের। গত সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় ভারত গঠনমূলক পরামর্শ দিয়েছে। কিন্তু তাতে রাজি হয়নি চীন। তারা সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো প্রস্তাবও দেয়নি। অন্যদিকে চীনা সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় পক্ষ অযৌক্তিক ও অবাস্তব দাবি নিয়ে অটল ছিল। এতে সমঝোতা প্রক্রিয়া কঠিন হয়ে ওঠে। দুই দেশের কমান্ডাররা দুই মাসের বিরতির পর রোববার লাদাখ এলাকায় চীনা অংশের মলদোতে আলোচনায় মিলিত হয়েছিলেন।