সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

 

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ম্যাচটি একতরফা করে তোলে টাইগাররা।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবারও টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলে ১০৩ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। জবাবে খেলতে নেমে ১৩ ওভার এক বলে এক উইকেট হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়ায় দেখে-শুনে খেলার চেষ্টা করেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। তবে উইকেটে থিতু হয়েও ইনিং বড় করতে পারেননি ইমন। ২১ বলে ২৩ রান করেছেন ইমন।

ইমন থিতু হয়ে ফিরলেও ফিফটি পেয়েছেন আরেক ওপেনার তানজিদ তামিম। ৩৯ বলে ফিফটি ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই তামিম।

লিটনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৮ রান। দুজনের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এনএনবাংলা/