সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।আনন্দ র‌্যালিতে সাভার আশুলিয়ার হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।

মঙ্গলবার বিকেলে ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই আনন্দ র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত র‌্যালিটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের শহীদ ইয়ামিন চত্বর থেকে শুরু করে উলাইল বাসষ্ট্যান্ড ঘুরে সাভার উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়।

এসময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি গণমানুষের দল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা জনগণের দুর্ভোগ লাঘবে কাজে আসবে।

আয়োজিত এ কর্মসূচিতে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান (অভি),  আশুলিয়া বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আলমসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এস এম মনিরুল ইসলাম,সাভার