সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের সঙ্গে রেসলিং ফেডারেশনের চুক্তি স্বাক্ষর

 

বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রনিকস পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের সহযোগিতায় ও
বাংলাদেশ কুস্তি ফেডারেশনের আয়োজনে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আগামী ৭-৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে “ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫; ভিসতা ন্যাশনাল ১৩তম সার্ভিসেস ( পুরুষ এবং মহিলা) কুস্তি প্রতিযোগিতা।

রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিন ব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার-ভিডিপি ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এই চারটি সংস্থা থেকে পুরুষ ১০টি ও মহিলা ১০টি ওজন ক্যাটাগরিতে মোট ৮০ জন কুস্তিগির অংশগ্রহণ করবেন।

এই উপলক্ষে রাজধানীর গুলশানে অবস্থিত ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের কর্পোরেট অফিসে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন আকাশ ও পরিচালক কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন আজাদ, কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকী এবং যুগ্ম সম্পাদক এ কে মমিন।এসময় ভিসতা লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ভিসতা ইলেকট্রনিকস সামর্থ্য অনুযায়ী দেশের খেলাধুলার প্রসারে কাজ করবে।

ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, কর্পোরেট রেসপনসিবিলিটি থেকেই ভিসতা খেলাধুলার মতো সেক্টরে কাজ করছে। তবে শুধু কুস্তি নয়, পর্যায় ক্রমে অন্যান্য খেলা নিয়েও কাজ করবে।

ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পরিচালক কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, মাদক মুক্ত সমাজ ও স্বাস্থ্যবান জাতি গঠনে ভিসতা খেলাধুলার সাথে আছে এবং ভবিষ্যতেও আরো ব্যাপকভাবে থাকবে।