সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

রংপুরে টেবিল টেনিস প্রতিযোগিতা’র উদ্বোধন

oplus_8388608

রংপুর ব্যুরো:

টেবিল টেনিস সংস্থা রংপুরের আয়োজনে ১ম মরহুম রেজাউল হক বাটুল স্মৃতি আন্তঃ রংপুর টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুর টেবিল টেনিস সংস্থা কার্যালয় হলরুমে আন্তঃ রংপুর টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ও  রংপুর টেবিল টেনিস সংস্থার সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানের শুরুতে মরহুম রেজাউল হক বাটুল সহ টেবিল টেনিস সংস্থার সাথে যুক্ত প্রয়াত খেলোয়ারদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আকারে কথা বলেন, রংপুর টেবিল টেনিস সংস্থার সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল, পরে টেবিল টেনিসের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টেবিল টেনিস টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ ফরহাদ আহমেদ, টেবিল টেনিস সংস্থার সদস্য রঞ্জন রায়, সমাজ সেবক মোঃ রেজওয়ান সহ অন্যান্য অতিথিবৃন্দ ও খেলোয়ারবৃন্দ।