সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

বেনাপোলে কাঁচামরিচের ট্রাকে পিস্তল-৯৩ রাউন্ড গুলি, দুই ভারতীয় গ্রেপ্তার

 

যশোরের বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে ভারত থেকে আসা কাঁচামরিচ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার দুপুরে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাকচালক গুরজীত সালুজা ও তার সহকারী রাম দাস নাওয়াদি। তাদের বাড়ি ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় এলাকায়।

বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কাঁচা মরিচবাহী ভারতীয় ট্রাক তল্লালি করে চালকের কেবিন থেকে একটি পিস্তল ও ৯০ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ট্রাকচালক গুরজীত সালুজা দাবি করেন, এটি এয়ার পিস্তল। আত্মরক্ষার জন্য তারা ট্রাকে এটি বহন করছিলেন। তবে অস্ত্রটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এনএনবাংলা/