সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

ভারী বৃষ্টির পূর্বাভাস

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় এ সতর্কতা জারি করা হয়। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

দিল্লি-এনসিআর জুড়ে বৃষ্টির এই প্রভাব দেখা গেছে নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদেও। এর মধ্যে দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এই বৃষ্টির ফলে পুরো এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে।

সকালের এই বৃষ্টির পরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ছয় দিন দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এই দিনগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া দপ্তরের সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

১৪ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ১৫ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এ ছাড়া ১৬ ও ১৭ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং উভয় দিনেই সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এই পুরো সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

এনএনবাংলা/এনজেড