সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

Oplus_0

খুলনা ব্যুরো:

পাইকগাছায় উলুবুনিয়া বদ্ধ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক  রোববার দুপুরে উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া বদ্ধ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেন।

পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।