সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রংপুরে ১০টি একনলা বন্দুক ৩৬ রাউন্ড কার্টুজ ও গুলি উদ্ধার 

রংপুর ব্যুরো:

রংপুরে ১০টি একনলা বন্দুক ৩৬ রাউন্ড কার্টুজ ও গুলি উদ্ধার  করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌবাহিনী। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী।

সোমবার দিবাগত রাতে প্রায় রাত ১টা ৩০ মিনিটের দিকে দর্শনা মোড় থেকে মডার্ণ মোড় মহাসড়কের পশ্চিম পার্শ্বে শুঁটকির আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় শুঁটকির আড়তের পাশে বাউন্ডারি ঘেরা এক বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে তাজহাট থানায় নেওয়া হয়। পরে এ বিষয়ে তাজহাট থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহাজান আলী বলেন, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে তা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।##