সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিবির সমর্থিত প্যানেলের দোয়া-মোনাজাত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়লাভ করা ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পুরো প্যানেলের সদস্যরা রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ পুরো প্যানেলের সদস্যরা রায়েরবাজার যান। সেখানে জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর কথা জানান।

এ সময়, তারা ৭১ এবং ২৪’র শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করবো।

অপরদিকে জিএস এস এম ফারহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবো। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের অ্যাজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদেই বিজয়ী হয়েছেন।

 

এনএনবাংলা/