সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

ছবি: এএফপি

 

জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করল বাংলাদেশ। লিটনের ৫৯ এবং তাওহিদ হৃদয়ের ৩৫ রানের ওপর ভর করে প্রথম ম্যাচে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে হংকংকের বিরেুদ্ধে জয় তুলে নিলো টাইগাররা। এটি শুধু জয় নয়, একযুগ আগের হারের প্রতিশোধও।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান তুলতে পারে হংকং। এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে দুই ওপেনার তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ১৯ রান করেন ইমন। তামিম করেন ১৮ বলে ১৪ রান। দলকে ৪৭ রানে রেখে তারা ফিরে গেলে দলের হাল ধরেন লিটন আর তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৯৫ রান। জয় থেকে মাত্র ২ রান দুরে থাকতেই আউট হন লিটন। তবে জয়সূচক রান করে মাঠ থেকে আসেন তাওহিদ হৃদয়। জাকের আলী নেমে ১ বল খেললেও ০ রানে অপরাজিত থাকেন তিনি।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই হংকংকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় হংকং। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশ দলের হয়ে সমান দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

এনএনবাংলা/