সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবির টিম তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২), পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান মনির (৪৮), কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০) এবং গাজীপুর টঙ্গী থানা যুবলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টিটু (৫২)।

ডিবি জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা ও জনমনে আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত ছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

 

এনএনবাংলা/