সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনের বিরুদ্ধে অব্যাহতি

ছয় বছর আগে রাজধানীর শাহবাগ থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসসহ মোট ৭৭ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পর আসামিদের অব্যাহতির রায় দেন।

মামলায় আরও উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপি নেতা সাইফুল আলম নিরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এই ধরনের মামলা রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়। পুলিশ তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় অব্যাহতির সুপারিশ করেছে এবং আদালত সেই প্রতিবেদন মেনে আসামিদের অব্যাহতি দিয়েছেন।”

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য ছিল। এর আগের দিন, ১১ ডিসেম্বর, রাজধানীর শাহবাগ থানার বার কাউন্সিলের নির্মাণাধীন প্রধান ফটকের সামনে দুষ্কৃতকারীরা মোটরসাইকেলসহ যানবাহনে অগ্নিসংযোগ করে। পুলিশ জানায়, আসামিরা জামিন শুনানির রায় প্রভাবিত করার লক্ষ্য এবং বিচার বিভাগের ওপর চাপ তৈরির উদ্দেশ্যে এই কাজটি করেছেন।

মামলার তদন্ত শেষে চলতি বছরের ১০ মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৭ জনকে অব্যাহতির সুপারিশ করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।

এনএনবাংলা/