সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চে ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান নানা প্রেক্ষাপট তুলে ধরেন। এর মধ্যে ছিল ২০০৮ সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, বিতর্কিত তিনটি নির্বাচন এবং জুলাই-আগস্টের গণহত্যা।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছে পার্শ্ববর্তী দেশ ভারত। পাশাপাশি জাতীয় পার্টি, ১৪ দলের নেতা ও বিভিন্ন পেশাজীবীদের মধ্যে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন, তাদের নামও উল্লেখ করেন তিনি।

গত ৩ আগস্ট থেকে শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া। ইতোমধ্যে জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ মোট ৪৬ জন সাক্ষ্য দিয়েছেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষে আরও দুইজন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের চূড়ান্ত ধাপ।

 

এনএনবাংলা/