সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিরিয়ার ওপর এক সপ্তাহে দ্বিতীয়বার হামলা, ১ সেনা নিহত

অনলাইন ডেস্ক :

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের ওপর ইহুদিবাদী ইসরাইল আবারো বর্বর হামলা চালিয়েছে। এতে সিরিয়ার এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন। এ নিয়ে চলতি সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার হোমস প্রদেশেল ওপর দ্বিতীয় দফায় বিমান হামলা চালালো। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হোমস প্রদেশের পূর্বে পালমিরা এলাকায় ইসরাইলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আত-তান্ফ এলাকা থেকে ইসরাইলের কয়েকটি জঙ্গিবিমান ক্ষেপণাস্ত্রছোঁড়ে। এলাকাটি সিরিয়া, ইরাক এবং জর্দানের সম্মিলিত সীমান্তে অবস্থিত। সানা সুনির্দিষ্টভাবে জানিয়েছে যে, একটি যোগাযোগ টাওয়ার এবং তার আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরাইলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর আগে গত শুক্রবার সিরিয়ার হোমস প্রদেশের টি-৪ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা ইউনিট ১২টি ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ধ্বংস করতে সক্ষম হয়। পার্সটুডে