সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সৌদি আরবকে পারমাণবিক কর্মসূচি দেবে পাকিস্তান: খাজা আসিফ

ছবি: আল জাজিরা

 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজনে সৌদি আরবকে তাদের দেশের পারমাণবিক কর্মসূচি ‘দেওয়া হতে পারে’।

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মন্তব্য পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই সপ্তাহে সই হওয়া চুক্তির গুরুত্বকে তুলে ধরে।

খাজা আসিফ বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমরা যখন পরীক্ষা চালিয়েছিলাম তখন সেই সক্ষমতা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে আমরা যুদ্ধক্ষেত্রের জন্য বাহিনীকে প্রশিক্ষিত করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের যা আছে এবং আমাদের যে সক্ষমতা আছে, তা এই চুক্তি অনুসারে (সৌদি আরবকে) উপলব্ধ করা হবে।’

এর আগে গত বুধবার দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তিতে বলা হয়েছে, একটি জাতির ওপর আক্রমণ উভয় দেশের ওপর আক্রমণের সমান হবে।

অন্যান্য দেশও এই চুক্তিতে যোগ দিতে পারে কিনা, জানতে চাইলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি এটা বলতে পারি, অন্যদের জন্য দরজা বন্ধ নয়।’

এনএনবাংলা/