সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দেশের অবস্থা ভালো না, তাই দ্রুত নির্বাচন হওয়া উচিত: সাবেকমন্ত্রী সালাম পিন্টু

টাঙ্গাইল প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন— বর্তমানে দেশের অবস্থা ভালো না, তাই যতদ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত উপজেলার ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পিআর প্রসঙ্গে সালাম পিন্টু বলেন— বাংলাদেশে যে অবস্থাতে নির্বাচন হয়ে আসছে সে অবস্থাতেই নির্বাচন হবে এবং জনগণ এ নির্বাচনের পক্ষ। এছাড়া দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝেও না, তারা চিনেও না। মানুষ তার নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর শাখা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান রহমান গিয়াস, ইমাম ও খতিব শহীদুল ইসলাম আন্দিপুরী, মাজহারুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ।