সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নাসিরনগরে নিখোঁজের তিন দিন পর নদী থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বলভদ্র নদী থেকে নিখোঁজের তিন দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহমুদুল হাসান বিশাল (২২)ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে ও মাহমুদুল রাজধানীর ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার ফান্দাউক গ্রামের মাহমুদুল ইসলাম বিশাল শনিবার রাতে  ঔষধ আনতে ঘর থেকে বের হওয়ার পর  তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে নাসিরনগর ও লাখাই উপজেলার সংযোগ ব্রীজের কালিবাড়ির চরের কাছে বলভদ্র নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ বলেন “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।