সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশে প্রবাসী আয় বেড়েছে ২৪ শতাংশ

 

চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৪ হাজার ৭৭৮ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

এর মধ্যে গতকাল রোববার এক হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র আরিফ হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৯ কোটি ৭০ লাখ ডলার বা ২৪ দশমিক ৩০ শতাংশ।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৬৯৩ কোটি ডলার।

গত বছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৫৭৭ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১৪ কোটি ৮০ লাখ ডলার।

এনএনবাংলা/