সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শত শত কোটি টাকা পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ—আদালতে ২ কর্মকর্তার স্বীকারোক্তি

 

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই সহযোগী এবং আরামিট গ্রুপের কর্মকর্তা উৎপল পাল ও মো. আবদুল আজিজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে আসামিরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অবৈধ সম্পদ দেখাশোনা ও পরিচালনার দায়িত্বে থাকা এবং তাদের মাধ্যমে এ পর্যন্ত জাবেদের শত শত কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে বলে স্বীকার করেছেন।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এই দুই আসামির জবানবন্দি নেন।

আসামিদের মধ্যে মামলাটির এজাহারনামীয় আসামি হলেন আবদুল আজিজ। তিনি আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক এবং তদন্তে প্রাপ্ত আসামি উৎপল পাল আরামিট গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (হিসাব)। এই দুটি প্রতিষ্ঠানই সাবেক মন্ত্রী সাইফুজ্জামান জাবেদের পারিবারিক মালিকানাধীন।

তারা দুজন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রেপ্তার হয়েছেন।

দুদকের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, তারা শুধু আরামিট গ্রুপের কর্মকর্তাই ছিলেন না, তারা সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবেও কাজ করতেন। দেশে জাবেদের যেসব অবৈধ সম্পদ ছিল, সেগুলোর দেখাশোনা, পরিচালনা, হিসাবনিকাশসহ সব তারাই করতেন। তাদের মাধ্যমে সাবেক ভূমিমন্ত্রী শত শত কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার করেছেন।

এনএনবাংলা/