সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক

আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার থেকে ১২ কেজি গাঁজাসহ যুবদলের জামান হোসেন (৩৪) কে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিয়মিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল হাছান, এএসআই শাহপরান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান। এসময় কালিকাপুর বাজারে শ্রীমন্তপুর প্রবাসী মনির হোসেনের বাড়ির সামনে বাগড়া-কুমিল্লা সড়কে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় জামানকে আটক করা হয়।  অভিযানের সময় জামানের ভাই সুমন পালিয়ে যায়।

আটককৃত জামান হোসেন উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়ার আব্দুল হামিদের ছেলে এবং ইউনিয়ন যুবদল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে  একটি ধর্ষণ মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, জামান দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদকসহ বিভিন্ন পণ্য ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন।

ওসি আজিজুল হক বলেন, আটক জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।