সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভাগ নয়,অধিকার চাই রংপুর সদর আমাদেরই

রংপুর ব্যুরো:

ভাগ নয়, অধিকার চাই—রংপুর সদর আমাদেরই” এই শ্লোগানকে সামনে রেখে দ্বিতীয় দিনেও নির্বাচন কমিশন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডবাসী এবং রংপুর সদর-৩ আসন রক্ষা কমিটি।বুধবার দুপুরে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক কাউন্সিলর নজু দেওয়ানী, ছাত্রনেতা নাহিদ হাসান খন্দকারসহ আরো অনেকে।বক্তারা বলেন, রংপুরের ঐতিহ্যবাহী ৯ নং ওয়ার্ডকে অন্যত্র সংযুক্ত না করে রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত রাখতে হবে। এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জনগণের অধিকার ও দীর্ঘদিনের দাবি। এ দাবি অগ্রাহ্য করা হলে রংপুরবাসী তা মেনে নেবে না।পরে জেলা নির্বাচন কমিশনারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। তারা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করে দাবি জানানোর পাশাপাশি শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করে তোলেন।