সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

 

পাকিস্তানকে সেমিফাইনালে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই দুই গোলের লিড নেয় বাংলাদেশের ছেলেরা। সেই গোল আর পরিশোধ করতে পারেনি পাকিস্তান। খবর বাসস- এর।

শ্রীলংকায় কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের গোলরক্ষক সামার রাজ্জাক সতীর্থকে বল দেওয়ার সময় কেড়ে নেন বাংলাদেশের ফরোয়ার্ড অপু রহমান। তার পাসেই নাজমুল ডান পায়ের প্লেসিং শটে সামারকে পরাস্ত করেন।

পরের মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অপু। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পাকিস্তানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে পাকিস্তান আর লড়াইয়ে ফিরতে পারেনি। এর মাধ্যমে বাংলাদেশ অপরাজিত থেকেই ফাইনাল নিশ্চিত করলো। এখনও পর্যন্ত টুর্নামেন্টে কোন গোল হজম করেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলংকাকে ৪-০ গোলের একই ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে নেপালকে ৪-০ গোলে ও মালদ্বীপকে ৫-২ ব্যবধানে পরাজিত করে। যদিও শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে গ্রুপ-বি’র রানার্স-আপ হিসেবে শেষ চারের টিকেট পায়।

আজ রাতে আরেক সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। এই ম্যাচের বিজয়ী দলের সাথে আগামী ২৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

এনএনবাংলা/