সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে সাত জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিরা একসঙ্গে জড়ো হলে এ হামলার ঘটনা ঘটে।

এক সপ্তাহ আগে দেশটির উত্তরাঞ্চলের অন্য আরেকটি শিয়া মসজিদে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় ৪৬ জন মারা যাওয়ার পর আবারও এ হামলার ঘটনা ঘটলো।

মুর্তজা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, চার জন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে। তাদের দুজন নিরাপত্তা গেটে বিস্ফোরণ ঘটায় এবং বাকি দুজন ভেতরে ঢুকে মুসল্লিদের মধ্যে হামলা চালায়।

নাম প্রকাশ না করার শর্তে প্রাদেশিক হাসপাতালের এক কর্মকর্তা জানান, তাদের হাসপাতালে সাতটি লাশ ও ১৩ জন আহত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।

তালেবানের মুখপাত্র বিল্লাল কারেমি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য চলে যাওয়ার পর দেশটির ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে তালেবানের বিরোধী জঙ্গী গোষ্ঠি আইএস।