সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এশিয়া কাপের ৪১ বছরে প্রথমবার ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ ভারত-পাকিস্তান ফাইনাল

ছবি: এপি

 

১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান।

এমন ঘটনা ঘটেনি আগে। ক্রিকেটপ্রেমীদের কাছে ম্যাচটি হবে স্বপ্নের মতো। যদিও ভারত-পাকিস্তান লড়াই এখন আর আগের মতো তেমন জমজমাট হয় না। তবু দুই দলের সমর্থকদের কাছে এখনও এটি বহুল আরাধ্য ম্যাচ। দুবাইয়ে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে দুই শত্রু দেশ।

পাকিস্তান এখন পর্যন্ত এশিয়া কাপে দুটি ম্যাচ হেরেছে, দুটিই ভারতের বিপক্ষে। আর কোনো দলের বিপক্ষে তারা হারেনি। সেই ভারতের বিপক্ষেই ফাইনালে লড়তে হবে সালমান আলি আগার বাহিনীকে। যে ভারত এখন পর্যন্ত এশিয়া কাপে অপরাজিত।

এশিয়া কাপের ইতিহাসে যদিও এবার প্রথমবার ভারত ও পাকিস্তান ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। তবে সামগ্রিকভাবে, ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে পাঁচটি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে। যার মধ্যে এগিয়ে আছে পাকিস্তান, জিতেছে তিনটিতেই।

এনএনবাংলা/