সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রংপুরে মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

রংপুর ব্যুরো:

রংপুরের গংগাচড়া মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করেছে । গতকাল রোববার গ্রাম বিকাশ কেন্দ্র বাস্তবায়িত এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়নে গংগাচড়া নিউষ্টারপাড়া মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ সমাপ্তি হয়। এতে সমাপনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্র্ম্কতা  মৌসুমী আখতার। এ সময়ে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ডাঃ মোঃ শামসুর রহমান, পিপিইপিপি ইইউ প্রকল্প, রংপুর অঞ্চল, এলাকা ব্যবস্থাপক সুদাসন রায়, গ্রাম বিকাশ কেন্দ্র, প্রোগ্রাম অফিসার –লাইভলীহুড কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, টিও-নিউট্রিশন সুরাইয়া আক্তার, শাখা ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান, এমআইএস অফিসার কাজী মাহবুব হাসান এটিও লাইভলীহু ও নিউট্রিশনগ। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের থেকে ২ জন প্রশিক্সণ পেয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন, প্রশিক্ষণটি তাদের সাবলম্বীর হওয়ার পথ সহজ করে দিয়েছে। তারা প্রশিক্ষণ শেষে বাসায় এবং আশেপাশে আতœীয় স্বজনদের কাপড় সেলাই দিয়ে ব্যবসা শুরু করবেন। ভবিষ্যৎ-এ গংগাচড়া বাজারে দোকান দেওয়ার পাশাপাশি অন্যান্য নারীদের প্রশিক্ষণ দেওয়া ইচ্ছা পোষন করেন। এ প্রশিক্ষণে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)-কে ধন্যবাদ জানান।”মাস ব্যপি সেলাই প্রশিক্ষণ শেষে ২৫ জন অংশগ্রহণকারীকে সেলাই মেসিন প্রদান করা হয়।