সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিকেএসপি’র কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লি. এর নির্বাচন অনুষ্ঠিত

সাভারে বিকেএসপি’র কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লি. এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেএসপিতে কর্মকর্তা- কর্মচারী সমবায় সমিতি লি. এর ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত আনন্দঘন পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মকর্তা- কর্মচারীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলমগীর আলম, যুগ্ম-সম্পাদক পদে মো: জয়নাল আবেদিন,কোষাধ্যক্ষ পদে মো: রাহিদ আলম নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে মো: হারুন অর রশিদ সিকদার, মো: কামরুল ইসলাম, মো: পান্নু মল্লিক, মো: সুরুজ্জামান, মো: শহিদুল ইসলাম, মো: রোস্তম আলী ও মো: কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার আহবান জানান। তিনি সাভার উপজেলা সমবায় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।