সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য: সারাহ কুক

 

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তবে এ সহায়তা নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা ও শান্তিপূর্ণতা নিশ্চিত করার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্রিটিশ হাই কমিশনার বলেন, “বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে আমরা সহায়তা দিতে প্রস্তুত। পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষামূলক কার্যক্রমেও আমরা সহযোগিতা করতে পারি।”

এদিকে নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশন নিয়মিতভাবে বিভিন্ন স্টেকহোল্ডার ও বিদেশি দূতদের সঙ্গে মতবিনিময় করছে।

 

এনএনবাংলা/